গতকাল শনিবার কুড়িগ্রাম বন্ধুসভার বন্ধুরা বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। বন্ধুরা নৌকায় ধরলা ও ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে আড়াই ঘণ্টায় পেঁৗছান উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নে। প্রায় সীমান্তের কাছাকাছি। ওই ইউনিয়নের চেরাগের আলগা, একবেল ঘরিয়া ও মশালের চরে তাঁরা ত্রাণ বিতরণ করে।
বন্যা দুর্গগতের এলাকার বন্ধুসভার বন্ধুদেরও উদ্যোগ নিতে বলি ত্রাণ বিতরণের। যেকোনো উপায়ে আমরা দুর্গতদের পাশে থাকতে চাই।
২ সেপ্টেম্বর। সন্ধ্যা সাতটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র। মূল মিলনায়তনের সামনে দীর্ঘ লাইন। গেট থেকে ক্যাফেটেরিয়া পর্যন্ত। শিক্ষার্থীরা টিকিট কেটে লাইনে দাঁড়িয়েছেন। মীর লোকমানের একক মাইম শো।
প্রশ্ন করি, এত লোক লোকমানের মাইম দেখেন?
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৌরভ জানান, লোকমান খুব দ্রুত তাঁর অবস্থান তৈরি করে নিয়েছেন। শুনে বুকটা ভরে যায়। বুক ভরার বাড়তি কারণও আছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুসভার সদস্য।
এ মাসে চলবে সারা দেশে সাংগঠনিক বৈঠক। প্রতিটি বন্ধুসভাকে অন্তত একটি সাংগঠনিক বৈঠক করতে হবে। সংগঠনের সমস্যা, পরিকল্পনা, কমিটি, সদস্য সংগ্রহ ইত্যাদি আলোচনা হবে বৈঠকগুলোয়। আজ সাংগঠনিক বৈঠকের বিষয় নিয়ে আলোচনায় বসবেন চট্টগ্রাম, রংপুর, বরিশাল, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বন্ধুসভার বন্ধুরা। একই সঙ্গে চলবে পুরোনো বন্ধুসভার সদস্যদের নাম-ঠিকানা সংগ্রহ ও নতুন সদস্য সংগ্রহের কাজ।